এবার বিপ্লব সাহা গেয়েছেন কাজী নজরুল ইসলামের কথা ও সুরে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’, ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ’, ‘এই সুন্দর ফুল, সুন্দর ফল’ এবং ‘আল্লাহকে যে পাইতে চায়।’
জানা গেছে, নাতে রাসুলগুলো আলাদাভাবে প্রকাশ করা হচ্ছে না। চারটি গান মিলিয়ে একটি ম্যাশআপ তৈরি করা হয়েছে। মিউজিক ভিডিওতে চারটি নাতে রাসুলের অংশবিশেষ একসঙ্গে শোনা ও দেখা যাবে।
গানগুলোর কম্পোজিশন করেছেন রাজন সাহা। এর আগেও বিপ্লব সাহার বেশ কিছু গানে কম্পোজিশন করেছেন তিনি। বিশ্বরঙ নিবেদিত ঈদ উপলক্ষে নির্মিত এই বিশেষ মিউজিক ভিডিওটির নির্দেশনা ও সিনেমাটোগ্রাফি করেছেন অনিক চন্দ। এডিটিং ও কালার গ্রেডিং করেছেন এস এম তুষার এবং রাকিব। মেকআপ করেছেন আফসানা আক্তার।
আরও পড়ুন:
বিপ্লব সাহা বলেন, ‘আমি মূলত শখের বশে গান করি। বিভিন্ন উৎসব উপলক্ষে গাইবার চেষ্টা করি, এছাড়া বিভিন্ন পুরোনো গান কাভার করি। এবারের কাজ অনেক দিনের অনেক প্রিয়জনের, অভিযোগ থেকেও মুক্তি বলতে পারি। কারণ প্রতি পূজায় আমার গাওয়া গান মুক্তি পায়। অনেকের অভিযোগ কেন ঈদে গান আসে না। ’
‘এবার প্রিয় ছোট ভাই, সুরকার রাজন সাহাকে বলা মাত্রই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। অবশেষে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তুমুল জনপ্রিয় চারটি নাতে সংকোচ কাটিয়ে গেয়েই ফেললাম। সবার কাছে আশীর্বাদ চাই, যাতে সামনে আরও এ ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারি। আশা করি মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।’





