প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাইয়ের প্রয়াণ

আলোকচিত্রী রঘু রাই
শিল্পাঙ্গন
0

প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন। আজ (রোববার, ২৬ এপ্রিল) ভোরে দিল্লিতে তিনি শেষ নিশ্বাসত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। আলোকচিত্রীর পরিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ (২৬ এপ্রিল) সন্ধ্যায় লোধি রোড শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আধ্যাত্মিক নেতা দালাই লামা, শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে এবং চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের তোলা ছবির জন্য তিনি বিশেষভাবে পরিচিত। রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে তার ক্যামেরায় ওঠে এসেছে মাদার তেরেসার মতো ব্যক্তিত্বও।

এছাড়াও, ছবির জন্য দেশ-বিদেশে নানা পুরষ্কার এবং সম্মান পেয়েছেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর কাজের জন্য ১৯৭২ সালে পদ্মশ্রী পেয়েছিলেন রঘু রাই।

ইএ