যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে হামের সবচেয়ে বড় প্রাদুর্ভাব, আক্রান্ত ৫ হাজার

হামে আক্রান্ত শিশু
বিদেশে এখন
0

৩৫ বছরের মধ্যে হামের সবচেয়ে ভয়াবহ সংক্রমণের কবলে যুক্তরাষ্ট্র। চলতি বছর দেশটিতে রোগ শনাক্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। এ পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে চারজনের।

গতকাল (শুক্রবার, ৬ নভেম্বর) প্রকাশিত তথ্যে বলা হয়, ১৯৯১ সালের পর এবারই প্রথম মার্কিন ভূখণ্ডে এতোটা ছড়িয়েছে হাম। আক্রান্তদের ৫৯ শতাংশই শিশু এবং কিশোর-কিশোরী।

১৮ শতাংশই পাঁচ বছরের কমবয়সী শিশু এবং বাকি ৪১ শতাংশের বয় পাঁচ থেকে ১৯ বছরের মধ্যে। উচ্চ সংক্রামক হলেও টিকায় প্রতিরোধযোগ্য বলে এ বিস্তার এড়ানো সম্ভব ছিলো বলে জানায় সিডিসি।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে কিন্ডারগার্টের পর্যায়ে টিকাগ্রহণের হার ২০১৯-২০ সালে ছিলো ৯৫ শতাংশের বেশি; ছয় বছরের ব্যবধানে চলতি শিক্ষাবর্ষে যা ৯২ শতাংশে নেমেছে।

গত বছরের তুলনায় এ বছর সংক্রমণের হারও দ্বিগুণ। সংক্রমণ সবচেয়ে বেশি পেনসিলভানিয়ায়। দুই দশকের বেশি সময় আগে হাম নির্মূল বলে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। টিকা নিয়ে জনসচেতনতার কারণে সম্প্রতি সারা বিশ্বেই বাড়ছে রোগটির সংক্রমণ।

জেআর