অভিনয়শিল্পী আতাউর রহমানের প্রয়াণ

অভিনয়শিল্পী আতাউর রহমান
শিল্পাঙ্গন
0

না ফেরার দেশে পারি জমালেন অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান। গতকাল (সোমবার, ১১ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী মঞ্চসারথি আতাউর রহমান রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

জানা যায়, গত ১ মে অসুস্থ বাসায় অসুস্থ হয়ে পড়েন আতাউর রহমান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া হয় তাকে। চিকিৎসকরা প্রাথমিকবাবে আইসিইউ সাপোর্টের প্রয়োজনীয়তার কথা জানালে সেখান থেকে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করে লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে।

আরও পড়ুন:

এরপর গত রোববার (১০ মে) শারীরিক অবস্থার আবারও অবনতি হলে গত রোববার তাকে আবারও লাইফ সাপোর্টে নেয়া হয়। গতকাল (সোমবার, ১১ মে) দিবাগত রাত ১টায় তার লাইফ সাপোর্ট খুলে দিয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আতাউর রহমান ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। তিনি মুক্তিযুদ্ধ পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার পান তিনি।

এসএইচ