স্থানীয়রা জানান, আটককৃত সোহেল পেশায় একজন রিকশাচালক। রোববার বিকেলে সে তার এক প্রতিবেশীর সাত বছর বয়সী কন্যা শিশুকে বাড়ির পাশে মক্তবের পিছনে নিয়ে নিপীড়ন করে। শিশুটির ভাষ্য অনুযায়ী, সোহেল তাকে ঠোঁটে ও গালে চুমু খায় এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে।
শিশুটি জোর করে ছুটে বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানালে বাড়ির লোকজন ৯৯৯ এ কল করে পুলিশকে জানায়। পুলিশ রাত দশটার দিকে তাকে আটক করে। বর্তমানে সোহেল পুলিশ হেফাজতে সেনবাগ থানায় রয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোহেলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





