সফরসূচি অনুযায়ী, আগামীকাল (শুক্রবার, ১৭ জুলাই) সকাল ৯টায় রাজধানীর বাসভবন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সকাল ১০টা ৫০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন।
এরপর দুপুর ১১টা ১০ মিনিটের দিকে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ, দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান এবং ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। দুপুর ১টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মধ্যাহ্নভোজ করবেন।
বিকেল ৩টায় আবারও চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান এবং ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন:
এরপর রাত ৯টায় পেকুয়া নিজ বাসভবনে উপস্থিতি ও রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ, দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান এবং ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দুপুর ১২টায় মাতামুহুরী উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান এবং ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। দুপুর ২টায় কক্সবাজারের সার্কিট হাউসে উপস্থিতি ও মধ্যাহ্নভোজ করবেন।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে উপস্থিত হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাত ৮টা ৩০ মিনিটে বিমানযোগে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং রাত ৯টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।





