স্থানীয় সরকার নির্বাচনে গোটা বাংলাদেশে বিএনপি’র একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

রাজশাহী
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
এখন জনপদে
0

স্থানীয় সরকার নির্বাচনে গোটা বাংলাদেশে বিএনপি’র একক প্রার্থী সুনিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

এসময় রাজশাহী মহানগর বিএনপি’র কার্যালয়ের সামনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি অনুষ্ঠিত হওয়ার কথা। র‍্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণি চত্বর, জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে র‍্যালি সমাপ্ত হবে।

জেআর