ক্যাম্প ন্যুতে নাটকীয় জয় বার্সার

গোলের পর উচ্ছ্বসিত
ফুটবল
এখন মাঠে
0

দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচ জিতলো বার্সেলোনা। ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলের এই জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করলো কাতালানরা।

ম্যাচের মাত্র পাঁচ মিনিটে বার্সেলোনার ভুল পাস থেকে বল পেয়ে যান ভিয়ারিয়ালের তাজন। ডি বক্সের বাইরে থেকে রকেট শটে গোল করে দলকে লিড এনে দেন এই তাজন বুচানান।

এর মাত্র দুই মিনিট পর ডি বক্সের ভেতর থেকে নেয়া দ্রুত গতির শটে বার্সার গোল কিপার হুয়ান গার্সিয়াকে পরাস্ত করেন তানি ওলুওয়াসেই। দুই গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা পেনাল্টি পেলেও ম্যাচের ২৩ মিনিটে তা কাজে লাগাতে পারেনি লামিন ইয়ামাল।

দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় ভিয়ারিয়াল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচের ৫৭ মিনিটে জেরার্ড মার্টিন আর ৬১ মিনিটে ফেরমিন লোপেজের গোলে সমতায় ফেরে বার্সেলোনা।

এরপর ম্যাচের ৬৭ মিনিটে ভিয়া রিয়ালের ডিফেন্ডার পাউ নাভারোর আত্মঘাতী গোলে বার্সার জয় নিশ্চিত হয়।

জেআর