আজ (সোমবার, ২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ইতোমধ্যে যে ঐকমত্য তৈরি হয়েছে, তা আরও সুদৃঢ় হবে। স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে। বিএনপির নির্বাচনি ইশতেহারে উল্লেখিত প্রতিটি প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে সরকার।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘এই মতবিনিময়ে দেশ ও জনগণের স্বার্থে জাতীয় ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ রয়েছে। পলাতক শক্তি যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়েও ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা আলোচনায় উঠে এসেছে।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে সুসংহত করতেই এনসিপির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনার মাধ্যমে স্পষ্ট হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে।’
এর আগে, দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।





