নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৫০ জনের মৃত্যু

নাইজেরিয়ায় নৌকাডুবি
আফ্রিকা
বিদেশে এখন
0

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে মর্মান্তিক নৌকাডুবির পর উদ্ধার করা হয়েছে ৪০ শিশুসহ অন্তত ৫০ জনের মরদেহ। গতকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) স্থানীয় সময় সোকোতো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের একজন রয়টার্সকে জানিয়েছেন নৌকাটিতে ৭০ জনেরও বেশি যাত্রী ছিল, যাদের বেশিরভাগই শিশু। এখনও কয়েকজনের সন্ধান না মেলায় চলছে অভিযান। আরও জানা গেছে, ধান কাটতে যাওয়া কৃষকদের সঙ্গে নৌকায় উঠেছিল এ শিশুরা।

অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নাইজেরিয়ায় প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। গত মাসে জিগাওয়া রাজ্যে নৌকা উল্টে ৫ জনের প্রাণ যায়। এমন দুর্ঘটনা এড়াতে নিরাপদ নৌকা ও লাইফ জ্যাকেট সরবরাহ, জলপথ খনন, জেটি ও টার্মিনালে নিরাপত্তাকর্মী মোতায়েন এবং নৌকা চালকদের যথাযথ প্রশিক্ষণ ও লাইসেন্স নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে স্থানীয় প্রশাসন।

জেআর