রিমার্কের ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’ বর্ষসেরা পণ্য

রিমার্কের ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’ বর্ষসেরা পণ্য
কর্পোরেট
0

প্রায় ১ হাজার ২০০টি পণ্যকে পেছনে ফেলে রিমার্ক এইচবি লিমিটেডের ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’ ২০২৬ সালের ‘বর্ষসেরা পণ্য’ হিসেবে নির্বাচিত হয়েছে। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের মতামতের ভিত্তিতে পণ্যটিকে এ স্বীকৃতি দেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল (সোমবার, ২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে লিলি হুইপড শিয়া বডিওয়াশের প্রতিনিধিদের হাতে বর্ষসেরা পণ্যের সম্মাননা তুলে দেয়া হয়।

বর্ষসেরার দৌড়ে লিলি সিরাম গ্লো সোপ, লিলি ফেসওয়াশ, নিওর ফেসওয়াশ, লিলি আলট্রা সফট জেল, লিলি শ্যাম্পু, অরিক্স ডিটারজেন্ট ও টাইলক্সসহ বিভিন্ন পণ্য ছিল।

রিমার্কের পক্ষ থেকে জানানো হয়, কোনো একক সূচকের ভিত্তিতে নয়, বাজারে গ্রহণযোগ্যতা, ভোক্তাদের আস্থা, বিক্রয়ের প্রবণতা এবং ত্বক পরিষ্কার করার পাশাপাশি ময়েশ্চারাইজিং ও ত্বকের যত্নের সুবিধা বিবেচনায় নিয়ে লিলি হুইপড শিয়া বডিওয়াশকে এ স্বীকৃতি দেয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত বডিওয়াশের ধারণার বাইরে গিয়ে ক্লিনজিংয়ের সঙ্গে ময়েশ্চারাইজিং ও ত্বকের যত্নের সুবিধা একসঙ্গে দেয়াই পণ্যটির অন্যতম বৈশিষ্ট্য। তাদের মতে, এ পণ্য দেশে বডিওয়াশের বাজার সম্প্রসারণেও ভূমিকা রাখছে।

লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, ‘আমরা কোনো পণ্যকে শুধু বিক্রয়ের পরিমাণ দিয়ে মূল্যায়ন করতে চাই না। ভোক্তা কেন পণ্যটি কিনছেন, ব্যবহারের পর তাদের অভিজ্ঞতা কেমন, তারা পুনরায় কিনছেন কি না এবং বাজারে পণ্যটির গ্রহণযোগ্যতা কতটা—এসব বিষয়ও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, লিলিকে শুধু একটি কনজ্যুমার ব্র্যান্ড হিসেবে নয়, প্রতিটি ঘরের অন্যতম প্রধান পার্সোনাল কেয়ার ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

বর্ষসেরা পণ্যের স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন লিলি হুইপড শিয়া বডিওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেত্রী কেয়া পায়েল। তিনি বলেন, লিলির সঙ্গে কাজ করার সুবাদে পণ্যটির প্রতি ভোক্তাদের আগ্রহ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। অনেক ভোক্তার কাছ থেকে পণ্যটির ব্যবহার, সুগন্ধ ও ত্বকে অনুভূতি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছেন বলে জানান তিনি।

কেয়া পায়েল বলেন, ‘আমি বিশ্বাস করি, ভোক্তাদের এই ভালোবাসা লিলিকে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নেবে।’

রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ বলেন, ‘একটি পণ্যকে সফল করে তোলে ভোক্তার গ্রহণযোগ্যতা। লিলি হুইপড শিয়া বডিওয়াশের ক্ষেত্রে আমরা বিক্রয়ের পাশাপাশি বাজারের প্রতিক্রিয়া এবং ভোক্তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছি। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের পরই বর্ষসেরা পণ্য হিসেবে একে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।’

তিনি আরও বলেন, ‘রিমার্ক আন্তর্জাতিক মানের পণ্য তৈরি করে দেশিয় ও আন্তর্জাতিক বাজারে ভোক্তার আস্থা অর্জনের চেষ্টা করছে। লিলি হুইপড শিয়া বডিওয়াশের এই অর্জন সেই লক্ষ্যকে আরও এগিয়ে নেয়ার অনুপ্রেরণা।’

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে রিমার্কের কর্মকর্তারা জানান, ভোক্তাদের পরিবর্তিত চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তিগত পরিচর্যার পণ্যে নতুনত্ব আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। পণ্য বাজারজাতের পাশাপাশি ভোক্তাদের অভিজ্ঞতা ও মতামতকে ভবিষ্যৎ পণ্য পরিকল্পনায় গুরুত্ব দেয়া হচ্ছে।

রিমার্ক এইচবি লিমিটেড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্র্যান্ড লিলির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান হিসেবে তারা বিউটি, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার ও হোম কেয়ারসহ বিভিন্ন পণ্য উৎপাদন করছে। দেশিয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্যও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য তৈরির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রিমার্কের দাবি, উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আইএসও, সিজিএমপি ও হালালসহ বিভিন্ন মানসনদ পেয়েছে। তাদের একটি কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডও অর্জন করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক বাজারে রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে রিমার্ক।

এফএস