সিরাজগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ
ধ্বসে যাওয়া দেয়ালের অংশবিশেষ
এখন জনপদে
1

সিরাজগঞ্জে করোনাকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত অস্থায়ী বেসিনের দেয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু। আজ (রোববার, ২৫ জানুয়ারি) বিকেল ৪টায় চাপা পড়লে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহতেরা হলো, সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামে শিশুপুত্র রায়হান ও একই গ্রামের সজিব সেখের শিশু কন্যা সুমি। আহতরা হলো, চর শৈলাবাড়ি গ্রামের মেনহাজের শিশু পুত্র আবির ও একই গ্রামের সামিদুলের শিশু কন্যা সানজিদা।

আরও পড়ুন:

স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে সদর উপজেলার শালুয়াভিটা হাটে হাত ধোয়ার জন্য করোনাকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত বেসিনে উঠে খেলা করছিল চার শিশু। হঠাৎই বেসিনটি ধসে চাপা পড়ে রায়হান, সুমি, আবির ও সানজিদা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হান ও সুমিকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

ইএ