রাজধানীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান

স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান
স্বাস্থ্য
0

রাজধানীর চানখারপুল এলাকায় বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আইসিইউ ও জরুরি বিভাগ ছাড়া স্পেশালাইজড পরিচয় দিয়ে কার্যক্রম চালানো আহমদ বিশেষায়িত হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

আজ (বুধবার, ২৫ মার্চ) সকাল ১০টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের মোবাইল কোট অভিযান শুরু হয়। এসময় আহমদ বিশেষায়িত হাস্পাতালের পাশাপাশি বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫০ শয্যার অথেনটিক হাসপাতাল ও একটিভ ব্লাড ব্যাংকের কার্যক্রমও বন্ধ করে দেয়া হয়।

আরও পড়ুন:

অভিযানের অংশ হিসেবে সিলগালা করা হয় প্রাইম টিজি হাসপাতালের ব্লাড ব্যাংক এবং ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলথ এইড নামের একটি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এসময় একজন দালালকেও আটক করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, স্বাস্থ্যখাত উন্নত করতে অভিযান চলমান থাকবে এবং বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান নিশ্চিত করতে কার্যক্রম চালু থাকবে।

এসএস