শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ নিহত ২

শেরপুর সদর হাসপাতাল
এখন জনপদে
0

শেরপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর জামালপুর মহাসড়কের নন্দীর বাজার শিমুলতলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৬ জন।

নিহতরা হলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা ও শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট জুনিয়র ইন্সট্রাক্টর মো. রুকুনুজ্জামান রুকন (৩০) এবং মাহফুজা আক্তার (১৯) ৷

আরও পড়ুন:

পুলিশ জানায়, আজ দুপুরে শেরপুর সদরের নন্দীর বাজার জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা এক সিএনজি চালিত অটোরিকশার সাথে দ্রুতগতির মিনিট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান ৷

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, জেলা সদর হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত শেষ হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

ইএ