চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হওয়ার ৯ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জ
লাইনচ্যুত ট্রেন
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন এলাকায় লাইনচ্যুত তেলবাহী ট্রেন উদ্ধার শেষে প্রায় ৯ ঘণ্টা পর নাচোল–গোমস্তাপুর উপজেলার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় তেলবাহী ট্রেনটি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আমনুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, ভোর ৬টার দিকে আমনুরা বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটির মোট ৩০টি তেলবাহী ওয়াগনের মধ্যে চারটি লাইনচ্যুত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর বগিগুলো উদ্ধার করা হয়েছে। বিকেল ৩টা থেকে নাচোল–গোমস্তাপুর উপজেলার সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়।

আরও পড়ুন:

এর আগে ভোর ৬টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চালানো হয় এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা নিরবচ্ছিন্নভাবে কাজ করেন।

এসএস