গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন
এখন জনপদে
0

‎গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব নেবো। ‎আমরা একটি ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে চাই।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘‎পায়রা বন্দরকে রাজধানীর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা আছে। এছাড়াও, ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত ৪ লেনের কার্যক্রম বাস্তবায়ন করা হবে।’

মব প্রসঙ্গে তিনি বলেন, ‘‎সরকার পরিচালনার ক্ষেত্রে অফিস পরিচালনা, নিয়োগের ক্ষেত্রে প্রচলিত আইনের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ প্রচেষ্টাকেই মব বলে মনে করা হচ্ছে।’

এফএস