আমরা পাহারাদারের ভূমিকায় কাজ করবো: পানিসম্পদমন্ত্রী

সুনামগঞ্জ
পানিসম্পদমন্ত্রী
এখন জনপদে
1

প্রকল্পগুলোতে কেউ যেন দুর্নীতি করতে না পারে, এজন্য সরকার সর্তক অবস্থানে রয়েছে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ করবো।’ আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ আজকে পরিদর্শনে এসেছি। তিনি সার্বক্ষণিক এ অঞ্চলের মানুষদের ও কৃষকদের খোঁজ খবর রাখছেন।’

তিনি বলেন, ‘খাল খনন, নদী খনন কিংবা বাঁধ নির্মাণ এ কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সুতরাং এই প্রকল্পগুলোতে কেউ যাতে দুর্নীতি করতে না পারে সেই জন্য সরকার সর্তক অবস্থানে রয়েছে। এবং আমরা পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে এই কাজগুলো বাস্তবায়ন করবো।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘হাওরের ফসল রক্ষায় বাঁধ খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পটি পানি মন্ত্রণালয় সরাসরি তদারকি করে। ফলে বাঁধ নির্মাণ যাতে প্রতি বছর সুন্দর ও দুর্নীতি মুক্ত হয় সেই দিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি রাখবে।’

মন্ত্রী বলেন, ‘বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য আমরা জিরো টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করছি।’

এফএস