১৭ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়ায় সুষম উন্নয়ন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মীর শাহে আলম
এখন জনপদে
0

সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে উল্লেখ করে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘১৭ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়ায় সুষম উন্নয়ন হবে।’ আজ (শনিবার, ১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বগুড়ার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

এ সময় তিনি বলেন, ‘বিগত ১৭ বছর বগুড়া অবহেলিত জেলা হিসেবে উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিলো। তাই এ বিষয়ে বিশেষ নজর দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে।’

আরও পড়ুন:

এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের জনগণের সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

মতবিনিময় সভায় বগুড়া -৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, ৭ আসনের মোর্শদ মিল্টন,জেলা প্রশাসক তৌফিকুর রহমান বক্তব্য রাখেন।

এরপর তিনি মোকামতলা মীর শাহে আলম ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে স্থানীয় মসজিদ মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এফএস