ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মানিকগঞ্জ
মানিকগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এখন জনপদে
0

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শনিবার,৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

এর আগে, গতকাল (শুক্রবার, ৬ মার্চ) বিকেলে উপজেলার মূলজান গ্রামে ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে একটি কাঁঠাল গাছের নিচ থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা নুরুল কবির (২৭) ও মফিজ আলম (২৩)।

আরও পড়ুন:

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

জেআর