দলমতের ঊর্ধ্বে সকলের জন্য কাজ করতে চাই: মৌলভীবাজারের নতুন প্রশাসক

মৌলভীবাজার
মিজানুর রহমান মিজানের দায়িত্ব গ্রহণ
এখন জনপদে
1

মৌলভীবাজারে জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি নেতা মিজানুর রহমান মিজান। তিনি বলেন, জেলার সকলকে সঙ্গে নিয়ে দলমতের ঊর্ধ্বে কাজ করতে চাই।’

আজ (সোমবার, ১৬ মার্চ) সকাল ১০টায় জেলা পরিষদ কার্যালয়ের অফিস কক্ষে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন বিএনপির সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান।

আরও পড়ুন:

এসময় জেলা পরিষদ এর কর্মকর্তা, কর্মচারী ও জেলা প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় ফুল দিয়ে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক ও জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোশাররফ হোসেন বাদশা, এম এ মুকিত, মৌলভী ওয়ালী ছিদ্দিকী, ফখরুল ইসলাম, স্বাগত কিশোর দাস চৌধুরী, সেলিম সালাহউদ্দিন, এ এম নিশাত, সোহেলুজ্জামান খান সোহেলসহ অন‌্যরা।

এএইচ