ঝিনাইদহে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
এখন জনপদে
0

ঝিনাইদহের মহেশপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামের ক্যাম্পপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু দুটি হলো; যাদবপুর গ্রামের বাবু মিয়ার ছেলে নাহিয়ান (৪) এবং তার ফুপাতো বোন হুমাইরা খাতুন (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই-বোন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশে একসঙ্গে খেলাধুলা করছিল নাহিয়ান ও হুমাইরা। কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় শিশু দুটিকে পানিতে ভেসে থাকতে দেখেন স্বজনরা।

দ্রুত তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশু দুটির পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এফএস