তিনি বলেন, ‘এজন্য শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা করা হবে। ওয়েজবোর্ড তৈরি করা ও দেওয়ার ক্ষমতা শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের। তথ্য মন্ত্রণালয়ের এ বিষয়ে কাজ করার এখতিয়ার নেই। কিন্তু ওয়েজবোর্ড সংবাদপত্র জগতে কতটা কাজে লাগছে, লাগছে না, কে কতটা প্রয়োগ করছে, করছে না—এর ফলে সাংবাদিকদের জীবনমান, বেতন কাঠামো, পেশাগত নিরাপত্তা ইত্যাদি জড়িত থাকায় সেটা দেখভাল করার দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের।
তথ্যমন্ত্রী বলেন, ‘তবে বিষয়টি যত জটিলই হোক না কেন, সাংবাদিকতা একটি মর্যাদাময় পেশা হিসেবে নিশ্চিত করার লক্ষ্যে শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ওয়েজবোর্ডকে সম্মানজনক পর্যায়ে নিয়ে আসতে চাচ্ছি।’





