আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে বস্তাটি পান এবং তা খুলে নবজাতক শিশুটির মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এখনো নবজাতকটির বাবা-মায়ের পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন:
পান্টি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী বাদল জানান, বস্তায় হয়তো কেউ শিশুটিকে ফেলে পুকুরে পরিত্যাগ করেছেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে এরপর থেকে নবজাতকটিকে দেখতে ভিড় জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরিচয় জানা না যাওয়ায় তদন্ত চলছে।’





