তথ্য মন্ত্রণালয়কে সময়োপযোগী করে গড়ে তুলতে চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
এখন জনপদে
1

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সময়োপযোগী করে গড়ে তুলতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) বরিশালের গৌরনদী প্রেসক্লাবে ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘দেশে অবাধ তথ্য প্রবাহ এবং অপতথ্যের হাত থেকে মানুষকে রক্ষার জন্য প্রযুক্তি সংগ্রহ করার উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে সে কাজে হাত দিয়েছি।’

বাংলাদেশ টেলিভিশনের ওপর মানুষের আস্থা নেই স্বীকার করে তিনি বলেন, ‘আমার চ্যালেঞ্জ বাংলাদেশ টেলিভিশনকে আস্থাভাজন সংবাদ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘নির্বাচনের সময় দলের পক্ষ থেকে যে ওয়াদা ও প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার মধ্যে ছিল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।’

সে লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

এসএস