কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪

আহত একজনকে হাসপাতালে ভর্তি করার জন্য আনা হয়
অপরাধ
এখন জনপদে
0

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ (রোববার, ২২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—বেড় কালোয়া গ্রামের আমজাদ শেখের ছেলে আজম শেখ (৫৪), একই এলাকার বাবু শেখের ছেলে রাব্বি (২২), মুক্তার শেখের ছেলে সারুখ (২০) এবং লিটন শেখের ছেলে জনি (২১)। তারা সবাই রাশু মেম্বার গ্রুপের সমর্থক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে,দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের ইয়ারুল ও রাশু মেম্বার গ্রুপের। তারই জেরে আজ বিকেল সাড়ে ৫টার দবকে একটি চায়ের দোকানে কোমলপানি খাওয়াকে কেন্দ্র সংঘর্ষে জড়ায় দুই গ্রুপের লোকজন। একপযার্য়ে শুরু হয় গোলাগুলি। এতে গুলিবিদ্ধ হন ৪জনসহ আহত হয়েছেন অন্তত ১০জন। আহতদের প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কুষ্টিয়ার ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএম