উদ্বোধনী দিনে প্রত্যেক দলকেই কিছুটা ঘাটতি নিয়েই শুরু করতে হচ্ছে এবারের টুর্নামেন্ট। ভারত এসেছে তাদের মূল জাতীয় দলের ফুটবলার ছাড়াই। পাকিস্তান পাচ্ছে না আজারবাইজান এবং সুইডিশ লিগে থাকা ফুটবলারদের।
অন্যদিকে বাংলাদেশ দলে থাকছেন না সুপারস্টার হামজা চৌধুরী এবং তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ।
তবে অনুশীলনে সব দলকেই দেখা গেছে সিরিয়াস মেজাজে। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে নিজেদের প্রথম অফিসিয়াল ট্রেনিং সেশন শেষ করেছে চার দল।
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রত্যেক দলের কণ্ঠেই ছিল শিরোপা জয়ের আশাবাদ।





