নিহত যুবকের নাম সাদেক (২৩)। তার বাড়ি দেবহাটা উপজেলার সেকেন্দারা এলাকায়।
আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, সাদেক রাতে সিরিয়াল দিয়ে পেট্রোল পাম্পে তেল নিতে যাচ্ছিলেন। পথে প্রধান সড়কের ওপর অরক্ষিতভাবে নির্মাণাধীন একটি কালভার্টের মধ্যে প্রায় ১৫ ফিট উচ্চতা থেকে মোটরসাইকেল নিয়ে কালর্ভাটের মধ্যে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।





