নিতাই রায় চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবো এই লাঙ্গলবন্দকে একটা হেরিটেজের অন্তর্ভুক্ত করার বিষয়ে। আমাদের পুরনো ঐতিহ্য লাঙ্গল বন্ধের স্নান।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীসহ এমপি এবং মন্ত্রীরা শপথ নেয়ার পর মন্ত্রিসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দিন এবং রাত সমান করে আমরা সকাল ৯টার মধ্যে অফিসে যাই। এমপি এবং মন্ত্রীরা তিন ঘণ্টাও ঘুমায় না। আমরা টিমওয়ার্ক করে একটা বিধ্বস্ত দেশের দায়িত্ব গ্রহণ করেছি। সেই দেশের নতুন স্বপ্ন সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলছেন, আমরা একটা নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
আরও পড়ুন:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছর যাবৎ ভোট হতে দেয়নি। দিনের ভোট রাতের বেলা কেটেছে। আমরা এই বিধ্বস্ত দেশটাকে নতুন করে গড়ে তুলতে চাই। আমরা বিভাজন বিভেদ চাই না। ঐক্য চাই, আমরা শান্তি চাই। এখানে হিন্দুর যে অধিকার মুসলমান সে অধিকার খ্রিস্টান সে অধিকার। এই অধিকার বিএনপি বিশ্বাস করে বলেই পাঁচ তারিখের পর বিএনপির লোকজন হিন্দুদের পাশে দাঁড়িয়েছে।’
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খাঁন, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।





