প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল নেয়ায় সংকট দেখা দিচ্ছে: জ্বালানিমন্ত্রী

সিরাজগঞ্জ
কথা বলছেন জ্বালানিমন্ত্রী
এখন জনপদে
0

তেলের সরবরাহ আগের মতোই আছে জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রয়োজনের তুলনায় মানুষ অতিরিক্ত তেল নেয়ায় সংকট দেখা দিচ্ছে। গতকাল (বুধবার, ২৫ সার্চ) রাতে সিরাজগঞ্জ মিরপুর ফিলিং স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘ইরান যুদ্ধের পরে প্রতিটি পাম্পগুলোতে যে পরিমাণ তেল দেয়া হতো এখনোও প্রতিদিন সে পরিমাণ তেল দেয়া হয়। তেলের সরবরাহ আগের মতোই আছে। কিন্তু দেখা যাচ্ছে পাম্পে পাম্পে অনেক ভিড়। অনেকে জেরিকেন ভরে আবার ড্রামে করেও তেল নিয়ে যাচ্ছে। এজন্যই সংকট হচ্ছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে সরকার সারা পৃথিবী থেকে কষ্ট করে জ্বালানী তেল সংগ্রহ করছে আর কিছু অসাধু মানুষ তেলকে চোরাই বাজারে নিয়ে যাওয়ার জন্য পাম্পে ভিড় করছে।’

এ সময় মন্ত্রী বলেন, ‘মানুষ প্রয়োজনের বেশি তেল নিয়ে যাচ্ছে, জনগণ তেল ব্যবহারে সাশ্রয়ী না হলে সরকারের ভর্তুকি দিয়ে আনা তেল কালোবাজারের নিয়ে কালোবাজারিরা লাভবান হবে।’

এ সময় তিনি এই মিরপুর ফিলিং স্টেশনে ডিপো থেকে প্রতিদিনের তেল উত্তোলনের ষ্টক ও বিক্রির বলিউম বই দেখেন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এফএস