পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেংগর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে যায়।
আরও পড়ুন:
এ সময় বাস থেকে নেমে কয়েকজন যাত্রী মহাসড়কের পাশেই রেললাইনে বসেছিলেন। রাত আটটার দিকে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় লাইনে বসে থাকা যাত্রীরা কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের সবাই একই পরিবারের সদস্য হতে পারেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।





