সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬

চট্টগ্রাম
মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত
এখন জনপদে
0

চট্টগ্রামের সীতাকুণ্ডে মডার্ন হাসপাতালের সামনে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ছয়জন যাত্রী আহত হয়েছেন। আজ (শনিবার, ২৮ মার্চ) সকাল সোয়া ১০টায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, সীতাকুণ্ডের মডার্ন হাসপাতালের সামনে হঠাৎ বিকট শব্দে মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

আরও পড়ুন:

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে একজন প্রবাসীকে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। সীতাকুণ্ড থানা এলাকা অতিক্রম করার সময় একটি চাকা পাংচার হয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং গাড়িতে থাকা যাত্রীরা আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

জেআর