গতকাল (শনিবার, ২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার পুখুরিয়া এলাকা নয়ন ফিলিং স্টেশন নামের এক পেট্রোল পাম্পে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পাম্পটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন:
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল বলেন, ‘পাম্পটিতে ‘তেল নেই’ ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুত যাচাই করলে দেখা যায়, সেখানে ২ হাজার ৪৮৯ লিটার পেট্রোল এবং ১০ হাজার ৯৪১ লিটার ডিজেল মজুদ রয়েছে।’
তিনি জানান, পরে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেল বিক্রি শুরু করতে নির্দেশ দেয়া হয় এবং পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।





