চট্টগ্রামে হিমায়িত মাছ কারখানায় আগুন; কয়েকশো টন চিংড়ির ক্ষতি

প্রতীকী ছবি
এখন জনপদে
0

চট্টগ্রামের সাগরিকায় ‘বিডি সি ফুডস’ নামে অন্যতম বৃহত্তম রপ্তানিমুখী হিমায়িত মাছ কারখানায় আগুনে কয়েকশো টন চিংড়ি মাছ ও মেশিনারিজ ক্ষতি হয়েছে। আজ (রোববার, ২৯ মার্চ) বেলা পৌনে ১২টায় কারখানাটির তিন নম্বর কোল্ড স্টোরেজে আগুন লাগার ঘটনাটি ঘটে।

আগুন লাগলে প্রথমে কর্মীরা পানি মেরে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন:

যদিও ভেতরে অ্যামেনিয়া গ্যাসসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় এবং তাপমাত্রা শূন্য ডিগ্রীর নীচে হওয়ায় অগুণ নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। অগুণে কেউ হতাহত না হলেও রপ্তানির জন্য রাখা বিপুল পরিমাণ চিংড়ি মাছ ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যদিও ক্ষয়ক্ষতির হিসাব ও অগ্নিকাণ্ডের কারণ এখনো নিরূপণ করা হয়নি।

এফএস