বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস দ্বিগম্বর বাজার এলাকায় পৌঁছালে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
আরও পড়ুন:
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। এ সময় গুরুতর আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
খবর পেয়ে বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।





