জেলা এনএসআই কার্যালয়ের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তীর নেতৃত্বে মো. রাশেদ মোল্লার মালিকানাধীন দোকান ও গোডাউনে এ অভিযান চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের সদস্য, পুলিশের টিম এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
অভিযানকালে দোকানে অবৈধভাবে ২৪৫ লিটার পেট্রোল মজুত এবং অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৬ ধারায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পরে জব্দকৃত পেট্রোল ন্যায্যমূল্যে মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এ ধরনের অনিয়ম রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।





