রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, যা জানা গেলো

রাষ্ট্রপতি ভোট থেকে বিরতরা
দেশে এখন
2

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর দুই ঘণ্টার মধ্যেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন অধিকাংশ সংসদ সদস্য।

ভোটদানে বিরত ছিলেন যে ৬ জন: জিএম নজরুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১০৮ সাতক্ষীরা-৪), ড. মুহাম্মদ ওসমান ফারুক (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ১৬৪ কিশোরগঞ্জ-৩), মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ১৮১ ঢাকা-৮), মোহাম্মদ আবুল হাসান (খেলাফত মজলিস, ২৩৩ সিলেট-৫), রুমিন ফারহানা (স্বতন্ত্র, ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২) এবং মোস্তফা কামাল পাশা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ২৮০ চট্টগ্রাম-৩)।

বিএনপি সূত্র জানিয়েছে, অসুস্থজনিত কারণে ভোট দিতে আসেননি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস ও চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।

আর নৈতিক স্খলনজনিত কারণে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ সংসদ সদস্যকে। তিনি আজ ভোট দিতে আসেননি।

অন্যদিকে, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানিয়েছে সংসদের একটি সূত্র। অপর সংসদ সদস্য রুমিন ফারহানার ভোট না দেয়ার বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে ভোটগ্রহণ শুরু হলে প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তারপর ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেআর