বিকেল ৫টায় এ তথ্য নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৪টা) অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে একটি পিকআপ ভ্যান থেকে কে বা কারা একটি তালাবদ্ধ ট্রাংক নামিয়ে রেখে চলে যায়। এরপর এই ট্রাংক দুর্গন্ধ পাওয়া গেলে স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি হয়।
আরও পড়ুন:
এসময় স্থানীয়রা শ্রীবরদি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায়। মরদেহটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ট্রাংকের ভেতরে রাখা ছিল।
তবে মরদেহটি অর্ধগলিত হওয়ায় চেহারা বুঝা যায়নি। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহটি ট্রাংকে ভরে রাখা হয়েছিল।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’





