সংকট গুঞ্জনে রাজশাহীতে এলপিজি দিচ্ছে না পাম্পগুলো

এলপিজি সিলিন্ডার
এখন জনপদে
0

দেশের অন্যান্য স্থানের মতো রাজশাহীতে জ্বালানি তেলের সংকট থাকলেও এলপিজি সংকট তৈরি হয়নি রাজশাহীতে। তবে নগর ও নগর প্রান্তের ১২টি পাম্পের অধিকাংশেই শেষ হয়েছে সাপ্তাহিক মজুত। এতে সংকট গুঞ্জনে পর্যাপ্ত গ্যাস দিচ্ছেনা বাকি পাম্পগুলো। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) নগরীর গুলগফুর পাম্পে অন্যান্য জ্বালানি দেয়া হলেও বন্ধ ছিলো এলপিজি গ্যাসের সরবরাহ।

মালিকরা বলছেন, সকলের প্রাপ্তি নিশ্চিতে পরিমিত ভাবে গ্যাস দেয়া হচ্ছে। তবে মংলা বা ডিপো গুলো থেকে সংকটের কোনো খবর পাননি তারা।

আরও পড়ুন:

পাম্প থেকে জানানো হয়েছে সাপ্তাহিক মজুত শেষ হওয়ায় গ্যাসের সরবরাহ নেই। তবে মংলা থেকে গ্যাস নিয়ে এলপিজি লরি পথে আছে। পাম্পে পৌঁছলেই তা সরবরাহ করা হবে।

এদিকে নগরী ও এর আশেপাশের ১২টি এলপিজি পাম্পের ৭টি পাম্পের সাপ্তাহিক মজুত ফুরিয়েছে। এতে অন্যান্য পাম্পগুলো সকলের জ্বালানি প্রাপ্তি নিশ্চিতে স্বল্প পরিমাণে গ্যাস দিচ্ছে। পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশানের নেতারা জানান এলপিজি নিয়ে সংকটের কোনো খবর তারা পাননি। গ্যাসের এই স্বল্পতা নিয়মিত সংকট।

ইএ