আজ (বুধবার, ২৪ জুন) দুপুরে মৌলভীবাজার ইপিআই ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মামুনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. জসিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে বিনামূল্যে টিকা খাওয়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। দেশে এ ক্যাম্পেইনে ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে টিকা খাওয়ানো হবে।
এর মধ্যে মৌলভীবাজারে ২ লাখ ৪৮ হাজার ৮৬০ জনকে খাওয়ানো হবে এ টিকা। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সীদের মধ্যে নীল রঙের ২৭ হাজার ১৬০ জন শিশুকে ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সীদের মধ্যে লাল রঙের ২ লাখ ২১ হাজার ৭০০ জনকে টিকা খাওয়ানো হবে।
জেলার ৭টি উপজেলা, ৩টি পৌরসভা ও ৬৭ টি ইউনিয়নের স্থায়ী ৭টি সেন্টার ও অস্থায়ী ১ হাজার ৬৩৫ টি টিকা কেন্দ্রে এবং ১ হাজার ৬৪২ টি ইপিআই কেন্দ্রে টিকা খাওয়ানো হবে।
আরও পড়ুন:
এসময় ২২৮ জন সুপার ভাইজার, ২৪৫ জন মাঠকর্মী ও ৩ হাজার ২৮৪ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। টিকাদান সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত একটানা চলবে।
সিভিল সার্জন ডা. মামুনুর রহমান জানান, খালিপেটে কোনো শিশুকে টিকা খাওয়ানো হবেনা। এছাড়াও যারা হামে আক্রান্ত, ডায়রিয়া ও অসুস্থ থাকবেন তাদের এ টিকা খাওয়ানো হবে না। তবে পরবর্তীতে দেয়া হবে। তিনি আরও জানান, স্বেচ্ছাসেবীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
তিনি জানান, এ টিকা ক্যাম্পেইনে ৫টি পৌরসভার তিনটি সরাসরি তাদের মাধ্যমে দেয়া হবে সেগুলো হচ্ছে সদর, শ্রীমঙ্গল ও বড়লেখা। বাকিগুলোতে যথানিয়মে দেয়া হবে। তিনি অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
মৌলভীবাজারে ২ লাখ ৬৪ হাজার ৩২৩ জন সংখ্যা রয়েছে মোট ৭টি উপজেলা ও ৫টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নের মধ্যে ইউনিয়নে ২০১টি ওয়ার্ড ও পৌরসভার ২৭ ওয়ার্ড ছাড়াও ইপিআই কেন্দ্রেও টিকাদান কর্মসূচি পালিত হবে।





