শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শেরপুর সদর থানা
এখন জনপদে
0

শেরপুরে বিদ্যুৎচালিত সেচ পাম্পে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ১৩ নং রৌহা ইউনিয়নে নাওবোরা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কৃষকের নাম নূর হক (৪৮)। তিনি শেরপুর সদরের রৌহা পূর্বপাড়া গ্রামের মন্না মিয়ার ছেলে।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সদরের রৌহা ইউনিয়নের নাওবোরা বিলে কৃষিজমিতে সেচ দেওয়ার জন্য আসেন কৃষক নূর হক। সেসময় বৈদ্যুতিক সেচ পাম্পে কাজ করার এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর খবর পেয়ে পুলিশ এসে লাশের সুরতহাল তৈরি করে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এএইচ