
পঞ্চগড়ের গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কাঁঠাল গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজীম উদ্দীন ওরফে খাজা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) দুপুরে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের তিনজনের মৃত্যু
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
জেলার চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, আহত ৩
পাবনার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত এবং অপর ৩ জন গুরুতর আহত হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৩০ জুন) রাতে সদর উপজেলার আতাইকুলা দক্ষিণ কুচিয়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কাঁচা বাঁশে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত স্কুল শিক্ষিকা
রাঙামাটির নানিয়াচরে কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে শতাব্দী চাকমা (৫০) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২০ জুন) সকালে তাকে গুরুতর আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাজিলের পতাকা টাঙাতে আমগাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশ্বকাপ ফুটবল উন্মদনায় গাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাহিন শেখ (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।

পাবনায় পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
পাবনার আটঘরিয়ার দেবোত্তর বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের ছাদে জমে থাকা পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণি মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৫ জুন) বিকেলে উপজেলার নয়াকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা-ছেলের মৃত্যু
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও তার ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ৫ জুন) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কালিহাতীতে অরক্ষিত খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত বিদ্যুৎ লাইনের ঝুঁকিপূর্ণ খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৩ জুন) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের ফজলি জমির মাঠে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের বালিয়াশিশা ক্যানালপাড়া এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসমত আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৩১ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমত ইউনিয়নের ক্যানালপাড়া এলাকার বাসিন্দা এবং কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।