মৌলভীবাজারে অবৈধ জ্বালানি মজুত: অভিযানে ১৬০০ লিটার ডিজেল জব্দ

অবৈধ জ্বালানি মজুত
এখন জনপদে
1

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে তেল মজুতের অভিযোগে এক দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মজুতকৃত ১ হাজার ৬০০ লিটার তেল জব্দ করা হয়েছে।

গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়ার দোকানে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন:

অভিযান চলাকালে হিরন মিয়ার ঘরে অবৈধভাবে মজুত রাখা ৮ ড্রামে প্রায় ১৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। প্রশাসন জানায়, জব্দকৃত তেল পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী জনসাধারণের মাঝে বিক্রি করা হবে।

এদিকে অভিযানের সময় দোকানদার হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পলাতক থাকায় তাদেরকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা গেছে।

এফএস