আজ (বুধবার, ১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সামশাদ বেগম এ রায় ঘোষণা করেন।
২০০৯ সালের ২৬৯ নাম্বার মামলায় ৩৯৬ ধারার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন:
সাজাপ্রাপ্তরা হলেন—তাজুল ইসলাম, নুর উদ্দিন, ফরমুজ মিয়া, টিপু আহমেদ ও পলাতক বশির মিয়া ও খুরশেদ মিয়া।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় মোট আসামি ছিলেন ছয়জন। দীর্ঘদিন ধরে বিচারাধীন এ মামলার রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মৌলভীবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে চলা এ হত্যা মামলায় আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটির রায় হয়েছে। আমরা আশা করি, এ রায়ের মধ্য দিয়ে নিহত ব্যক্তির পরিবার ন্যায়বিচার পাওয়ার পথে এগিয়ে যাবে।’





