বিরামপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুর
প্রতীকী ছবি
এখন জনপদে
1

দিনাজপুরের বিরামপুরে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৫ এপ্রিল) বেলা ৪টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ মাধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় কাটলা ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফাহিমা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু আব্দুল্লাহ ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, বিকেলের দিকে বাড়ির লাগোয়া পুকুর পাড়ে খেলা করছিল শিশু আব্দুল্লাহ। এসময় মা মেরিনা খাতুন বাড়িতে নামাজে ছিলেন। খেলার এক পর্যায়ে শিশুটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

আরও পড়ুন:

এর কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যক্তি ডুবন্ত শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। এরপর প্রতিবেশীদের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাটলা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফাইমা খাতুন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

এসএইচ