মরদেহ-উদ্ধার
পদ্মায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নিখোঁজের ২৮ ঘণ্টা পর নূরিয়া খাতুন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) বিকেলে মিরপুর উপজেলার শিমুলতলা এলাকার মীর আব্দুল করিম কলেজসংলগ্ন পদ্মা নদী থেকে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটো রিকশাচালকের

ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটো রিকশাচালকের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের​ফেনীর ছাগলনাইয়ায় বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৩২) নামে এক অটো রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন।

ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহীর খণ্ডিত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহীর খণ্ডিত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে রাকিব রায়হান তালুকদার নামের এক কাস্টমস সিপাহী নিখোঁজের ১০দিন পর ১৫ টুকরো হওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ২ আগস্ট) সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর গ্রামে নিজ বাড়ির পূর্ব পাশে একটি পরিত্যক্ত পুকুরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ৪টি কাপড়ের ব্যাগ ভাসমান অবস্থায় দেখতে পায়।

সুনামগঞ্জে সেফটি ট্যাংকির ভেতরে মিললো শিশুর মরদেহ

সুনামগঞ্জে সেফটি ট্যাংকির ভেতরে মিললো শিশুর মরদেহ

সুনামগঞ্জে সেফটি ট্যাংকির ভেতর থেকে আট মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ। নিহত শিশু আমির হামজা লালপুর গুচ্ছগ্রামের সাব্বির হোসেনের ছেলে।

নেত্রকোণায় নিজ ঘরে মিললো যুবকের গলাকাটা মরদেহ

নেত্রকোণায় নিজ ঘরে মিললো যুবকের গলাকাটা মরদেহ

নেত্রকোণায় নিজ বসতঘর থেকে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামের এক যুবককের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহফুল সদর উপজেলার দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

ঝিনাইদহে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে খালে ভাসমান আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল হোসেন পার্শ্ববর্তী স্বরূপপুর গ্রামের বাসিন্দা।

পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী পৌর শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামের এক সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বরগুনায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর লেবুবাগানে মিললো শিশুর মরদেহ

বরগুনায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর লেবুবাগানে মিললো শিশুর মরদেহ

বরগুনার বামনা উপজেলায় নিখোঁজের মাত্র কয়েক ঘণ্টার মাথায় মাকসুদা নামের চার বছর বয়সী এক শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাকসুদা উপজেলার দক্ষিণ রামনা গ্রামের বাসিন্দা মো. মাহবুবুর রহমানের মেয়ে।

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের মরদেহ, আটক নারী

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের মরদেহ, আটক নারী

পাবনার আতাইকুলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আতাইকুলা থানার পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান।

সাতক্ষীরায় মৎস্যঘের থেকে মাইক্রোচালকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় মৎস্যঘের থেকে মাইক্রোচালকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সদর উপজেলার একটি মৎস্যঘের থেকে সুমন (৩৫) নামে এক মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ২০ জুলাই) সকালে উপজেলার মাগুরা-কৈখালী বিল এলাকার একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পাবনার আতাইকুলায় আ. লীগ নেতাকে গলা কেটে হত্যা

পাবনার আতাইকুলায় আ. লীগ নেতাকে গলা কেটে হত্যা

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় শুকুর প্রামাণিক (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (শনিবার, ১৮ জুলাই) বিকেলে সাঁথিয়া উপজেলার আতাইকুলার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নেত্রকোণায় ‘চুরির অপবাদে গণপিটুনিতে’ যুবকের মৃত্যু

নেত্রকোণায় ‘চুরির অপবাদে গণপিটুনিতে’ যুবকের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়ায় চুরির অপবাদে গণপিটুনিতে ইমন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ (শনিবার, ১৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।