মৌলভীবাজারে মাটির দেয়ালচাপায় একজনের মৃত্যু

মৌলভীবাজার
সেলিম মিয়া
এখন জনপদে
1

মৌলভীবাজারের কুলাউড়ায় ঘরের মাটির দেয়াল সরাতে গিয়ে মাটিচাপায় সেলিম মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ৭ মার্চ) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে।

পৃথিমপাশা গ্রামের সাবেক ইউপি সদস্য মাসুদ রানা আব্বাছ জানান, পৃথিমপাশা গ্রামের মৃত রফিক উদ্দিনের পুত্র সেলিম আহমদ সকালে নিজ বসতঘরের পুরাতন মাটির দেয়াল অপসারণ করতে গিয়ে এক খণ্ড বৃহৎ মাটির দেয়াল জোরে সেলিমের মাথায় আঁচড়ে পড়ে।

আঘাতপ্রাপ্ত সেলিমকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই সেলিম মৃত্যুবরণ করে।

আরও পড়ুন:

সে পেশায় একজন কাঠমিস্ত্রী মিস্ত্রি ছিলো। কিছুদিন ধরে কিডনি এবং লিভার জটিলতায় মিস্ত্রি পেশায় কাজ করতে পারছিল না। রবিরবাজারে সুপার ড্রাগস ফার্মেসির সামনে স্বল্প পুঁজিতে ডাব, তরকারি, বিভিন্ন প্রকার ফল ও ফসল গ্রাম থেকে এনে বিক্রি করে কোনোমতে চিকিৎসা এবং সংসার চালাতো।

মাটিধসে মাটিতেই জায়গা করে নিলো সে। কিন্তু স্ত্রী এবং ছোট দু’টি সন্তান আজ বড্ড অসহায় হয়ে গেলো। মমতাময়ী মা সবজান বেগম তার বোনের সঙ্গে উমরাহ পালনে সৌদি আরব আছেন। তিনি কাল বা পরশু বাড়িতে পৌঁছার পর সেলিমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সুপার ড্রাগসের স্বত্বাধিকারী বাবুল আহমেদ বলেন, ‘সেলিম মিশুক স্বভাবের অমায়িক মানুষ ছিলো। মিস্ত্রি কাজে খুবই দক্ষ ছিলো। ব্যবহার আচারে মানুষের মনো জায়গা করে নিয়েছিলো। তার মর্মান্তিক মৃত্যুতে শোকাবহ পুরো এলাকা।’

এসএস