আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার পর তিনি বিসিবিতে প্রবেশ করেন। বৈঠকে দায়িত্বপ্রাপ্ত সব সদস্য উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আগামী তিন মাস অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবে। তিন মাসের মধ্যে তারা নির্বাচন দিয়ে বিদায় নেবেন।
এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে। কমিটিতে সভাপতি হিসেবে রাখা হয়েছে তামিম ইকবালকে।
আরও পড়ুন:
এছাড়া সদস্য হিসেবে আছেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহীম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।
অ্যাডহক কমিটি গঠন নিয়ে এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান বলেন, ‘আমরা মনে করি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কমিটি গঠন করা হয়েছে। কমিটি রিপোর্ট দিয়েছে এবং ওই রিপোর্টকে যথাযথভাবে পর্যালোচনা করেই আইনি কাঠামোর ভেতরে থেকেই এ সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। সুতরাং এই সিদ্ধান্তটি আশা করি অবশ্যই বলবৎ থাকবে।’





