বিলকিস আক্তার বলেন, ‘প্রশাসক হওয়ার পর আমার বাসায় তিন বার মশার ওষুধ দেয় সিটি করপোরেশন। মশার পরিবর্তে তো আমিই মারা যাবো। আমি বলেছি, সব ওয়ার্ডে মশার ওষুধ দিতে হবে নিয়মিত।’
তিনি বলেন, ‘বরিশাল সিটি করপোরেশনে দায়িত্ব নেয়ার পর নানা সমস্যা দেখেছি। ময়লা আবর্জনায় ভরা শহর। ঠিকভাবে পরিষ্কার করা হয় না। পরিষ্কারের পরও ময়লা পরে থাকে।’
এসময় তিনি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীদের দায়িত্ব ঠিকভাবে পালনের জন্য অনুরোধ জানান।
আরও পড়ুন:
চিকিৎসা সেবা গ্রহণে আগত রোগীদের জন্য মানবিক হবার অনুরোধ করেন প্রশাসক। বরিশাল কে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা চান প্রশাসক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক,প্রিন্সিপাল, ড্যাব নেতা,নার্স এবং কর্মকর্তা কর্মচারীরা।





