সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ
প্রতীকী ছবি
এখন জনপদে
1

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে খেলার সময় ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো আদনান (১০) ও আব্রাহাম (৭)। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা কাচঁপুরের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ। মৃত শিশুরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামে জিয়াউর রহমানের ছেলে ও সোনারগাঁয়ের রায়েরটেক খান বাড়ির নিজাম খানের বাসার ভাড়াটিয়া। তারা দুজনই মাদ্রাসা ছাত্র ছিলেন।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানায়, দুই ভাই পুকুরে পাড়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যায় নি। পরে এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে একে একে দুইজনকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এএইচ