গত ২৪ ঘণ্টায় রামেকে হাম উপসর্গ নিয়ে ভর্তি ২৭

রাজশাহী
রাজশাহীতে হামের প্রাদুর্ভাব
স্বাস্থ্য
এখন জনপদে
0

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ২৭ জন।

আজ (শনিবার, ১১ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও মুখপাত্র শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেন।

হাসপাতালের মুখপাত্র জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি ওয়ার্ডে এখন ১৫৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে নয়জন। হাম উপসর্গ নিয়ে এপর্যন্ত মোট ভর্তি রোগী ৫৩৫ জন।

আরও পড়ুন:

এপর্যন্ত হাম রোগের উপসর নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪৮ জন শিশুর।

রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে আসা রোগীদের অধিকাংশ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা ও নাটোর ছাড়াও ফরিদপুর, কুষ্টিয়া থেকে আসা।

বেশিরভাগ ক্ষেত্রে পাঁচ থেকে নয় মাসের কম বয়সী শিশুরা ভর্তি হচ্ছে বলে জানিয়েছেন শংকর কে বিশ্বাস।

এসএস